প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর দরকার মাত্র চার গোল। তাহলেই জিমি ফ্লয়েড হ্যাসেলব্যাঙ্ককে (১২৮) টপকে ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ ১০ জন গোলদাতার অভিজাত ক্লাবে ঢুকে যাবেন রবিন ফন পার্সি। গত মৌসুম শেষ করেছিলেন ১২২ গোলে। এবার প্রথম ম্যাচেই দুই গোল করে ছাড়িয়ে গেছেন জার্মেইন ডিফো, নিকোলাস আনেলকা ও ডুইট ইয়র্ককে। এই তিনজনের গোল ১২৩টি। বর্তমান খেলোয়াড়দের মধ্যে শীর্ষ দশে আছেন দুজন—ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড (১৬৬) ও ওয়েইন রুনি (১৫৬)। তিনে আছেন থিঁয়েরি অঁরি (১৭৬), দুইয়ে অ্যান্ডি কোল (১৮৮)। ২৬০ গোল করে বাকিদের ধরাছোঁয়ার অনেক বাইরে অ্যালান শিয়ারার।