সেরা দুইয়ের লড়াই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালের প্রতিশোধের সুযোগ পেয়ে গেছেন মারিয়া শারাপোভা। আজ ইন্ডিয়ান ওয়েলস ওপেনের ফাইনালে দ্বিতীয় বাছাই শারাপোভার প্রতিপক্ষ শীর্ষ বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কা। পরশু আজারেঙ্কা অ্যাঞ্জেলিক কেরবারকে হারিয়েছেন ৬-৪, ৬-৩ গেমে। অন্য সেমিফাইনালে চোটের কারণে আনা ইভানোভিচ সরে দাঁড়ান। প্রথম সেট জিতে এগিয়ে ছিলেন শারাপোভাই।পুরুষ এককের ফাইনালও কি র্যাঙ্কিংয়ের এক ও দুই নম্বর খেলোয়াড়কেই পেয়েছে? গত রাতে প্রথম সেমিফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ ছিলেন জন ইসনার। দ্বিতীয় সেমিতে মুখোমুখি হয়েছিলেন নাদাল-ফেদেরার। এএফপি।