সেরা নেইমার আর তাবারেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্ন, একদিন বিশ্বসেরা খেলোয়াড় হবেন, হাতে তুলবেন ফিফা ব্যালন ডি’অর। এটা ভবিষ্যতের ব্যাপার। তবে নেইমার পুরস্কার পেয়েই চলেছেন। কদিন আগে হয়েছেন ব্রাজিলের বর্ষসেরা খেলোয়াড়। এবারের অর্জনটি আরও বড়। দক্ষিণ আমেরিকার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সান্তোস তারকা।মহাদেশীয় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি লাভের পথে বলতে গেলে নেইমারের কোনো প্রতিদ্বন্দ্বীই ছিল না! উরুগুইয়ান ক্লাব পেনারোলকে হারিয়ে সান্তোসকে কোপা লিবার্তোদোরেস জেতানো নেইমার পেয়েছেন ১৩০ ভোট। দ্বিতীয় হওয়া চিলিয়ান স্ট্রাইকার এদুয়ার্দো ভার্গাস পেয়েছেন ৭০ ভোট। ব্রাজিলের মানো মেনেজেস কিংবা আর্জেন্টিনার আলেসান্দ্রো সাবেলা নন, টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা কোচ হয়েছেন উরুগুয়ের অস্কার তাবারেজ। ২০১০ সালে উরুগুয়েকে নিয়ে গিয়েছিলেন বিশ্বকাপের সেমিফাইনালে। এবার তো তাবারেজের হাত ধরে ফোরলান-সুয়ারেজদের উরুগুয়ে কোপা আমেরিকায় জিতেছে রেকর্ড ১৫তম শিরোপা। এদিকে বার্সেলোনার দানি আলভেজ ও পোর্তোর হাল্ককে পেছনে ফেলে ২০১১ সালের ইউরোপীয় লিগে খেলা ব্রাজিলের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন এসি মিলানের থিয়াগো সিলভা। ২০০৮ সালে প্রবর্তিত এই পুরস্কার এর আগে পেয়েছেন কাকা, লুই ফ্যাবিয়ানো ও মাইকন। রয়টার্স ও ওয়েবসাইট।