সেরা পাঁচ গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিল বিশ্বকাপ প্রথম রাউন্ডে দর্শকদের উপহার দিয়েছে অসাধারণ কিছু গোল। দর্শনীয় গোলগুলোর মধ্য থেকে সেরা পাঁচটি নিয়ে আজকের এই আয়োজন।

চলছে ২১ জুনের ইরান ম্যাচের প্রস্তুতি। তবে গতকাল বেলো হরিজন্তের আর্জেন্টিনার অনুশীলনে কী একটা দেখে যেন মুগ্ধ দর্শক হয়ে গেলেন মেসি, আগুয়েরো, ডেমিচেলিসরা  l রয়টার্স
চলছে ২১ জুনের ইরান ম্যাচের প্রস্তুতি। তবে গতকাল বেলো হরিজন্তের আর্জেন্টিনার অনুশীলনে কী একটা দেখে যেন মুগ্ধ দর্শক হয়ে গেলেন মেসি, আগুয়েরো, ডেমিচেলিসরা l রয়টার্স

রবিন ফন পার্সি
হল্যান্ড ৫: স্পেন ১
জাবি আলোনসোর পেনাল্টিতে স্পেন এগিয়ে যাওয়ার পর গত আসরের ফাইনালের পুনরাবৃত্তির শঙ্কাই পেয়ে বসেছিল ডাচদের। কিন্তু গতবারের রানার্সআপরা বিশ্বকাপ ইতিহাসে প্রত্যাবর্তনের অসাধারণ এক গল্প লেখে চ্যাম্পিয়নদের ৫-১ গোলে গুঁড়িয়ে দিয়ে। শুরুটা হয় অধিনায়ক ফন পার্সির সমতাসূচক গোলে। বাঁ প্রান্ত দিয়ে ওভারল্যাপ করে আসা লেফটব্যাক ডেলি ব্লাইন্ডের ক্রস পার্সি জালে জড়ান শরীরকে শূন্যে ভাসিয়ে করা হেডে। গোললাইন ছেড়ে বেরিয়ে আসা স্প্যানিশ গোলরক্ষক ইকার ক্যাসিয়াস শুধুই দর্শক হয়ে থাকলেন।
লিওনেল মেসি 
আর্জেন্টিনা ২: বসনিয়া ১
বিশ্বকাপে আট বছরের গোলখরা কাটাতে মেসির জন্য এর চেয়ে ভালো উপলক্ষ আর হতো না। বসনিয়ার বিপক্ষে আত্মঘাতী গোলের সৌজন্যে এগিয়ে থাকলেও আর্জেন্টিনা আর গোল বের করতে পারছিল না। ৬৫ মিনিটে জ্বলে উঠলেন মেসি, একজন ডিফেন্ডারকে কাটিয়ে গঞ্জালো হিগুয়েইনের সঙ্গে দেওয়া-নেওয়া করে গোলরক্ষককে মেসি পরাস্ত করেন বক্সের বাইরে থেকে নেওয়া কোনাকুনি শটে, বৃথা গেল বসনিয়ান ডিফেন্ডারদের মেসিকে রোখার চেষ্টা।

হারিস সেফারোভিচ
সুইজারল্যান্ড ২: ইকুয়েডর ১
গোলটি ছিল প্রতি-আক্রমণের এক অনন্য উদাহরণ। নিজেদের বক্সে ভ্যালন বেরহামির দুর্দান্ত ট্যাকল থেকে বলের দখল নেয় সুইসরা। বাঁ প্রান্ত দিয়ে উঠে আসা ডিফেন্ডার রিকার্ডো রড্রিগেজের ক্রস জালে পাঠায় রিয়েল সোসিয়েদাদ স্ট্রাইকার সেফারোভিচের চমৎকার ফিনিশিং।

ক্লিন্ট ডেম্পসি
যুক্তরাষ্ট্র ২: ঘানা ১
গত দুই বিশ্বকাপেই ঘানার কাছে হেরেছিল ডেম্পসির দেশ। সবাই ধরে নিয়েছিলেন, এবারও ব্যতিক্রম হবে না। তবে পাশার দান উল্টে দেন ডেম্পসি, ম্যাচ শুরুর ৩০ সেকেন্ডের মধ্যেই ঘানা রক্ষণদুর্গে ফাটল ধরিয়ে। থ্রো ইন থেকে বল পেয়ে চমৎকারভাবে দুই ডিফেন্ডারকে কাটান ডেম্পসি আর গোলরক্ষককে পরাস্ত করেন বাঁ পায়ের শটে। এই বিশ্বকাপ ইতিহাসের পঞ্চম দ্রুততম গোল আর এটি তিন বিশ্বকাপে গোল করা প্রথম মার্কিন হিসেবে নাম লেখায় ডেম্পসির।

আরিয়েন রোবেন
হল্যান্ড ৫: স্পেন ১
স্পেনের কফিনে শেষে পেরেক ঠুকেছিল রোবেনের অনন্য এক গোল। নিজেদের অর্ধে স্নাইডারের পাস ধরে চিতার ক্ষিপ্রতায় আগুয়ান রোবেন প্রথমে পেছনে ফেলেন সার্জিও রামোসকে, এরপর ক্যাসিয়াসকে পরাস্ত করে দুই ডিফেন্ডারের ফাঁক গলে বল পাঠিয়ে দেন জালে। রয়টার্স।