সেরা পুরস্কারের অপেক্ষায় লো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্দান্ত গতিতে এগিয়ে চলা আর্জেন্টিনাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালে উঠে গেছে জার্মানি। কোচ জোয়াকম লো নিশ্চয়ই খুশিতে টগবগ করে ফুটছেন। তবে কথাবার্তায় বেশ সতর্ক তিনি। জানিয়ে দিয়েছেন, সেরা পুরস্কারের অপেক্ষায় আছেন তিনি।আর্জেন্টিনার কাছে ম্যাচটি ছিল প্রতিশোধের। ২০০৬ সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে টাইব্রেকারে জার্মানির কাছে বিদায় নিতে হয়েছিল তাঁদের। যখন সেই প্রতিশোধ নেওয়ার স্বপ্ন দেখছিল ম্যারাডোনার দল, প্রতিশোধের বদলে আরেকবার জার্মানদের শিকারে পরিণত হলো তাঁরা। এবার আর চার বছর আগের মতো নয়, বিধ্বস্ত করেই আরেকবার কোয়ার্টার ফাইনাল থেকে আর্জেন্টিনাকে বিদায় করেছে জার্মানিরা। তবে লক্ষ্য অনেক দূরে জানিয়ে জোয়াকিম লো বলছেন, ‘অনেক কিছু অর্জন করার বাকি রয়েছে। আরও দুটি ম্যাচ বাকি। সেরা পুরস্কার জয়ের অপেক্ষায় আছি আমরা।’এ পর্যন্ত তিনবার বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করেছে জার্মানি। সর্বশেষ ১৯৯০ সালে। আর্জেন্টিনার বিপক্ষে যেভাবে জার্মানি খেলেছে সেটা ধরে রাখতে পারলে ২০ বছর হতাশা কাটাতে এখন অপেক্ষার প্রহর গোনা মাত্র। দুরন্ত গতিতে এগিয়ে চলা আর্জেন্টিনাকে এভাবে জার্মানির বিধ্বস্ত করার রহস্য কী? জোয়াকিম লো বলছেন, ‘আমাদের ফুটবলারেরা শৃঙ্খলা বজায় রেখে খেলেছে। সঙ্গে অতিরিক্ত কিছু করার চেষ্টা করেছি আমরা।’ ফুটবলারদের গতিও এ জয়ের অন্যতম কারণ উল্লেখ করে ৫০ বছর বয়সী লো বলছেন, ‘আমাদের ফুটবলারেরা তরুণ, গতিময়। আর্জেন্টিনার অনেক ফুটবলার আছেন, যাঁরা এই তরুণদের গতির সঙ্গে তাল মেলাতে পারেননি।’