সেরা বরগুনা জেলা স্কুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে বরগুনা জেলা স্কুল। পরশু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা মেহেরপুরের টেকনিক্যাল স্কুল ও কলেজকে হারিয়েছে ৫ উইকেটে। ৪১.৩ ওভারে টেকনিক্যাল স্কুল ও কলেজ দলের করা ৯৬ রান ৩৪.৩ ওভারেই টপকে গেছে বরগুনা জেলা স্কুল দল। জয়ী দলের শাকিল আরমান ৯ রানে নিয়েছে ৪ উইকেট। ওপেনার সাইফুল ইসলাম করেছে ২৬ রান। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।