সেরা বিকেএসপি
১৬টি সোনা, নয়টি রুপা ও দুটি ব্রোঞ্জসহ মোট ২৭টি পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে এই ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান। মাত্র পাঁচটি সোনা, ছয়টি রুপা ও চারটি ব্রোঞ্জ জেতা খুলনা জেলা হয়েছে রানার্সআপ। তৃতীয় নারায়ণগঞ্জ জিতেছে তিনটি সোনা।
আগের দিন বালক বিভাগের ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছিল বাগেরহাটের আশরাফুজ্জামান। বিকেএসপির সিপ্রন্টার কাল জিতেছে ১০০ মিটার রিলের সোনা। তবে এদের ছাড়িয়ে নজর কেড়েছে দিশা সুলতানা। বিকেএসপির মেয়ে বালিকা বিভাগের ১০০ মিটারে সোনা জেতার পর ২০০ মিটার ও লং জাম্পেও চ্যাম্পিয়ন। বিকেএসপির কিশোরী তামান্না আক্তার আগের দিন ২০০ মিটারে সোনা জয়ের পর কাল ১০০ মিটারেও আধিপত্য ধরে রেখেছে। কিশোরীদের দ্রুততম মানবী হওয়ার জন্য সে সময় নেয় ১২.৯৪ সেকেন্ড। অ্যাথলেট কোচ কিতাব আলীর নাতনি এরপর জেতে ৪০০ মিটারেও।
কিশোরীদের লং জাম্পের সোনা কিশোরগঞ্জের আসমা হকের (৪.৭৬ মিটার)। কিশোরদের ৪০০ মিটারে নারায়ণগঞ্জের জাহাঙ্গীর, ট্রিপল জাম্পে নড়াইলের অমিত, কিশোরীদের হাইজাম্পে সোনাজয়ী চট্টগ্রামের উম্মে হাফসার। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল।