সেরা বুশার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বছরের সেরা বিপণনযোগ্য ক্রীড়াবিদ কে? ব্রিটেনের বিখ্যাত বাণিজ্য সাময়িকী স্পোর্টসপ্রো যাঁর কথা বলছে, তাঁর নামটা শুনে চমকে যেতে পারেন—ইউজিনি বুশার! এ বছর কোর্টে তেমন সাফল্য নেই, তবে সেটি তাঁর সেরা হওয়ার পথে বাধা হতে পারেনি। প্রতিযোগীর বয়স, বিশ্বব্যাপী তাঁর আবেদন, আগামী তিন বছরে অ্যাথলেটের সম্ভাবনা—সব বিষয় মাথায় রেখেই এ তালিকা করা হয়েছে বলে জানিয়েছে স্পোর্টসপ্রো।
বুধবার প্রকাশিত সাময়িকীটির বিপণনযোগ্য শীর্ষ পঞ্চাশ অ্যাথলেটের তালিকায় বুশারের পরে দুইয়ে আছেন ফুটবল তারকা নেইমার। পরের তিনটি স্থানে আমেরিকান গলফার জর্ডান স্পাইথ, সাঁতারু মিসি ফ্রাঙ্কলিন ও ইংল্যান্ডের ফর্মুলা ওয়ান চালক লুইস হ্যামিল্টন। রোনালদো ও মেসির অবস্থান ১৬ এবং ২২তম হলেও ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি আছেন তালিকার ছয়ে। দশে উসাইন বোল্ট। ইয়াহু নিউজ।