প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬৭ রানে ৭ উইকেট। প্রথম শ্রেণীর ক্রিকেটে ব্যক্তিগত সেরা বোলিং কালই করলেন উত্তরাঞ্চলের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। পূর্বাঞ্চলের প্রথম ৮ উইকেটের ৭টিই নেওয়া তাইজুল ভেঙেছেন বিকেএসপির তিন নম্বর মাঠের সেরা বোলিংয়ের রেকর্ড। ২০১০-১১ মৌসুমে জাতীয় লিগে আরেক বাঁহাতি স্পিনার সিলেটের শাকের আহমেদ চট্টগ্রামের বিপক্ষে নিয়েছিলেন ৭৮ রানে ৭ উইকেট। তিন নম্বর মাঠের রেকর্ড ভেঙেছে, তবে এখনো অক্ষত বিকেএসপির সব মাঠের রেকর্ড। ২০০১-০২ মৌসুমে বাংলাদেশ সফরে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ৫৩ রানে ৭ উইকেট নিয়েছিলেন পাকিস্তানি লেগস্পিনার দানিশ কানেরিয়া। তাইজুলের সামনে হাতছানি বিসিএলের সেরা বোলিং (৮/৭৩, সানজামুল) ও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে সেরা বোলিংয়ের (৯/৮৪, আবদুর রাজ্জাক) রেকর্ড নিজের করে নেওয়ার।