প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল এখনো বাকি। তবে ডোয়াইন ব্রাভো মোটামুটি নিশ্চিত থাকতে পারেন, তাঁর রেকর্ডটা কেউ ভাঙতে পারছেন না। উইকেটকিপারদের বাদ দিলে টুর্নামেন্টে সবচেয়ে বেশি ক্যাচ (সাতটি) ধরেছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার। তিনটিই বাংলাদেশের সঙ্গে ম্যাচে। এক ম্যাচে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ডও এটিই। এক ম্যাচে তিনটি করে ক্যাচ নিয়েছেন ডেভিড মিলার ও সুরেশ রায়নাও। ছয়টি ক্যাচ নিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় গ্লেন ম্যাক্সওয়েল। পাঁচটি ক্যাচ নিয়ে তিনে চারজন—কোরি অ্যান্ডারসন, পিটার বোরেন, এবি ডি ভিলিয়ার্স ও ডেভিড মিলার। ভারতের কোহলি, রোহিত ও রায়নার ক্যাচ চারটি করে।