সেরা ভিকারুননিসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭টি বিভাগে চ্যাম্পিয়ন ও ৬টি বিভাগে রানারআপ হয়ে আন্তস্কুল টেনিসে সেরা হয়েছে ভিকারুননিসা নূন স্কুল। স্কলাস্টিকা চ্যাম্পিয়ন ৬টি বিভাগে, রানারআপ একটিতে। এ ছাড়া দুটি করে বিভাগে রানারআপ হয়েছে বিসিএসআইআর, বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা মানারাত ইন্টারন্যাশনাল স্কুল। রমনা টেনিস কমপ্লেক্সে খেলা শেষে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান। উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার ও টেনিস ফেডারেশনের সদস্য শেখ মোহাম্মদ আসলাম।