সেরা মাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন মাইকেল ক্লার্ক। আরেকটু নির্দিষ্ট করে বললে, ক্যারিয়ারের সেরা মাস! সিডনিতে ৩২৯ করে শুরু, পার্থের একমাত্র ইনিংসে করেছেন ১৮, অ্যাডিলেডে ২১০ ও ৩৭—শুধু এই জানুয়ারি মাসেই অস্ট্রেলিয়া অধিনায়ক করেছেন ৫৯৪ রান। টেস্ট ইতিহাসে এক মাসে এর চেয়ে বেশি রান করার কীর্তি আছে মাত্র দুজনের। একজন এই রানবন্যায় ছিলেন ক্লার্কের পাশেই—রিকি পন্টিং। ২০০৩ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষেই পন্টিং করেছিলেন ৬৩৪ রান। ব্রিসবেনে ৫৪ ও ৫০, অ্যাডিলেডে ২৪২ ও ০, মেলবোর্নে ২৫৭ ও অপরাজিত ৩১। দুই অস্ট্রেলিয়ানের ওপরে আছেন এক ইংলিশ। ১৯৯০-এর জুলাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে ১৫৪ ও ৩০ করেছিলেন গ্রাহাম গুচ, পরের টেস্টেই ভারতের বিপক্ষে ৩৩৩ ও ১২৩। সেই সময়ের ইংল্যান্ড অধিনায়ক এক মাসেই করেছিলেন ৬৪০ রান!