সেরা ম্যানেজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ লিগে নিজেকে সেরা প্রমাণ করেছেন আগেই। এবার পালা ইউরোপ-সেরা প্রমাণের। দলকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠিয়েই একটা রেকর্ড করে ফেলেছেন স্যার অ্যালেক্স ফার্গুসন। ম্যানইউকে চারবার ফাইনালে তুলে ছুঁয়েছেন মার্সেলো লিপ্পি ও মিগুয়েল মুনোজকে। মুনোজ রিয়াল মাদ্রিদকে ও লিপ্পি জুভেন্টাসকে চারবার ফাইনালে নিয়ে গেছেন। ২৮ মে ওয়েম্বলির ফাইনাল জিতলে ম্যানেজার হিসেবে সবচেয়ে বেশি চ্যাম্পিয়নস লিগ বা ইউরোপিয়ান কাপ শিরোপা জয়ের রেকর্ডটিও হবে তাঁর। এর আগে ১৯৯৯ ও ২০০৮ সালে ম্যানইউকে ইউরোপ-সেরা করেছিলেন ফার্গুসন। তবে ১৯৭৭, ১৯৭৮ ও ১৯৮১ সালে লিভারপুলকে শিরোপা জেতানো বব পেইসলি আগেই উঠে আছেন এই চূড়ায়। ফার্গুসনসহ মোট ১৬ জন ম্যানেজার দুবার করে জিতেছেন ইউরোপের সবচেয়ে বড় ক্লাব টুর্নামেন্টটি।