সেরা সাঁতারুর খোঁজে দ্বিতীয় পর্ব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সেরা সাঁতারুর খোঁজে’ প্রথম পর্ব শেষে সারা দেশ থেকে ১ হাজার ২৭৫ জন সাঁতারু বাছাই করেছিল ফেডারেশন। সেই সাঁতারুদের নিয়ে কাল ঢাকায় শুরু হয়েছে দ্বিতীয় পর্ব। মিরপুর সাঁতার কমপ্লেক্সে এই পর্ব থেকে পুরুষ ও মহিলা মিলিয়ে নেওয়া হবে ১৬০ জন সাতারুকে। তৃতীয় পর্বে মনোনীত এই সাঁতারুদের তিন মাস নিবিড় প্রশিক্ষণ দেবেন কোচ পার্ক তে গুন। সেখান থেকে সেরা ৬০ জনকে বেছে নেওয়া হবে চূড়ান্তভাবে। এদের দেওয়া হবে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ। বয়সভিত্তিক ৪টি ইভেন্টের পুরুষ ও মহিলা বিভাগের সেরা আট সাঁতারু পাবে আর্থিক পুরস্কার। পাশাপাশি এদের পড়াশোনার দায়িত্বও নেবে ফেডারেশন।