সেরা সেন্ট গ্রেগরিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোলার আইসক্রিম জাতীয় স্কুল হ্যান্ডবলে বালক বিভাগে শিরোপা ধরে রেখেছে সেন্ট গ্রেগরিজ হাইস্কুল। কাল ফাইনালে তারা ৩১-২৩ গোলে হারিয়েছে নারিন্দা সরকারি উচ্চবিদ্যালয়কে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বিআইএসসিকে ২৯-১৫ গোলে হারিয়েছে সানিডেইল। ফাইনাল শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।