সেরা সেন্ট গ্রেগরিজ-ভিকারুননিসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইগলু অনূর্ধ্ব-১২ স্কুল হ্যান্ডবলে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সেন্ট গ্রেগরিজ হাইস্কুল, বালিকা বিভাগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।কাল বালক বিভাগের ফাইনালে সেন্ট গ্রেগরিজ ২০-১৪ গোলে হারিয়েছে স্কলাস্টিকাকে। সেন্ট গ্রেগরিজের একরামুল হক (আকাশ) করে সর্বোচ্চ ১২ গোল। টুর্নামেন্টের সেরাও হয়েছে এই কিশোর। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ২০-০ গোলে উড়িয়ে দিয়েছে ধানমন্ডি টিউটোরিয়ালকে। ভিকারুননিসার ফাতেমা সাতটি গোল করে সেরা খেলোয়াড়। দুই বিভাগের সেরা খেলোয়াড় পুরস্কার পেয়েছে ট্রফিসহ ১০ হাজার করে টাকা।