সেরা স্টাম্পার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে সবচেয়ে বেশি স্টাম্পিং করার রেকর্ড এখন কুমার সাঙ্গাকারার। গতকাল পাকিস্তানের বিপক্ষে একটি স্টাম্পিং করে শ্রীলঙ্কান এই উইকেটকিপার পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট ও পাকিস্তানের মঈন খানকে। এই দুজন সাতটি করে স্টাম্পিং করেছেন বিশ্বকাপে। ছয়টি স্টাম্পিং করে তৃতীয় স্থানে ভারতের কিরণ মোরে। চারটি স্টাম্পিং করেছেন চারজন উইকেটকিপার। তাঁরা হলেন শ্রীলঙ্কার কালুভিতারানা, ভারতের নয়ন মঙ্গিয়া, কেনিয়ার কেনেডি ওটিয়ানো ও পাকিস্তানের ওয়াসিম বারি। তিনটি করে স্টাম্পিং করেছেন পাঁচজন খেলোয়াড়। সব ওয়ানডে মিলিয়ে রেকর্ডটি সাঙ্গাকারার স্বদেশি কালুভিতারানার, মোট ৭৫টি স্টাম্পিং করেছেন বিস্ফোরক এই ব্যাটসম্যান। ৭৩ ও ৭২টি স্টাম্পিং করে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে মঈন খান ও সাঙ্গাকারা। এক ইনিংসে সর্বোচ্চ তিনটি স্টাম্পিংয়ের ঘটনা ১৩টি। সাতজন উইকেটকিপারের নাম জড়িত এতে। তালিকায় দুবার করে আছে ইয়ান হিলি, মঈন খান, কালুভিতারানা, সাঙ্গাকারা ও মহেন্দ্র সিং ধোনির নাম।