সেরার তালিকায় বেল-সুয়ারেজ
কে হবেন ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড়? উত্তরটা পেতে আরও কদিন অপেক্ষা করতে হবে। তবে সংক্ষিপ্ত তালিকাটা জানা গেছে গতকালই। লুইস সুয়ারেজ (লিভারপুল), গ্যারেথ বেল (টটেনহাম), রবিন ফন পার্সি ও মাইকেল ক্যারিক (ম্যানচেস্টার ইউনাইটেড), হুয়ান মাতা বা এডেন হ্যাজার্ডদের (চেলসি) কারও মাথায়ই উঠবে এই মুকুট। তবে বেল বা সুয়ারেজকেই ধরা হচ্ছে ফেবারিট। এএফপি।এই মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা। সব প্রতিযোগিতা মিলিয়ে করে ফেলেছেন ২৯ গোল। তার পরও লিভারপুলের স্ট্রাইকার লুইস সুয়ারেজকে নিয়ে বিতর্কের শেষ নেই। গত মৌসুমেই লিগে বর্ণবাদী আচরণের অভিযোগে আট ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন। তবে পিএফএর (প্রফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশন) প্রধান নির্বাহী গর্ডন টেলর বলেছেন যোগ্যতাবলেই সুয়ারেজ তালিকায় আছেন, ‘মাঝেমধ্যে বিতর্কের সঙ্গে খেলোয়াড়দের একটা সম্পর্ক থাকে। কখনো কখনো এটা তাদের স্বভাবেই থাকে। লুইস সুয়ারেজ লিভারপুলের জন্য অনেক অবদান রেখেছে। ও যে সেখানে (লিভারপুলে) স্বস্তিতে আছে সেজন্য তাদেরও কৃতিত্ব দিতেই হবে। আর কেউ অস্বীকার করতে পারবে না সে এখন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়।’