সেরেনা-আজারেঙ্কাফাইনাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ রোমের রানি হওয়ার লড়াইয়ে কোর্টে নামছেন সেরেনা উইলিয়ামস ও ভিক্টোরিয়া আজারেঙ্কা। ফর্মের তুঙ্গে থাকা বিশ্বের এক নম্বর খেলোয়াড় সেরেনা কাল রোম মাস্টার্সের সেমিফাইনালে ৬-৩, ৬-০ গেমে উড়িয়ে দিয়েছেন বাছাইপর্ব পেরিয়ে আসা অখ্যাত সিমোনা হালেপকে। ১৫টি গ্র্যান্ড স্লাম জয়ী তারকা এই নিয়ে জিতলেন টানা ২৩ ম্যাচ। সেরেনা সর্বশেষ হেরেছেন আজারেঙ্কার কাছেই দোহায়।
শেষ চারের দ্বিতীয় ম্যাচে তৃতীয় বাছাই বেলারুশিয়ান আজারেঙ্কা স্বপ্ন ভেঙেছেন স্বাগতিক দেশের সারা এরানির। বৃষ্টির কারণে দুবার এবং এরানির কারণে একবার বন্ধ হওয়া ম্যাচে আজারেঙ্কা জিতেছেন ৬-০, ৭-৫ গেমে। ম্যাচের প্রথম তিনটি গেম হারার পর খেলা বন্ধ করে কোচের পরামর্শ নেন এরানি। ছেলেদের বিভাগে টমাস বার্ডিচকে ৬-২, ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল। এএফপি।