সেরেনা-ফেদেরারের কষ্টের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম রাউন্ডে বিদায় নেওয়া ভেনাস উইলিয়ামস কাল গ্যালারিতে বসে ছোট বোন সেরেনারও বিদায়ের সাক্ষী হয়ে যাচ্ছিলেন প্রায়। তবে শেষ পর্যন্ত ছোট বোনের জয় দেখেই গ্যালারি ছাড়তে পেরেছেন। হারের মুখ থেকে সেরেনা ৬-৭ (৫-৭), ৬-২, ৯-৭ গেমে চীনের ঝেং জিকে হারিয়ে উঠে গেছেন চতুর্থ রাউন্ডে।পরশু রজার ফেদেরারও জিতেছেন প্রায় হারতে হারতে, পাঁচ সেটে। প্রথম দুই সেট হারের পর তৃতীয় সেটে জয়। চতুর্থ সেটে আবার এগিয়ে যায় জুলিয়েন বেনেতু। এই ফরাসি আর দুটি পয়েন্ট পেলেই ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো আগেভাগেই (তৃতীয় রাউন্ডে) বিদায়ঘণ্টা বেজে যায় ফেদেরারের। কিন্তু ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত জিতেছেন ৪-৬, ৬-৭ (৩-৭), ৬-২, ৭-৬ (৮-৬), ৬-১ গেমে। প্রথম সেটে হেরেও নোভাক জোকোভিচ ৪-৬, ৬-২, ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন রাদেক স্তেপানেককে। কাল শেষ ষোলোতে উঠেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা, আনা ইভানোভিচও। এএফপি।