সেরেনা যেখানে চতুর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

উইম্বলডনে দ্বিমুকুট জিতলেন সেরেনা উইলিয়ামস। পরশু গ্র্যান্ড স্লাম একক জয়ে স্টেফি গ্রাফের রেকর্ড ছোঁয়ার পর পরই বড় বোন ভেনাস উইলিয়ামসকে নিয়ে মেয়েদের দ্বৈতটাও জিতেছেন সেরেনা। একক, দ্বৈত ও মিশ্র দ্বৈত মিলিয়ে মার্কিন তারকার এটা ৩৮তম গ্র্যান্ড স্লাম শিরোপা। পরশু দুই শিরোপা জিতে স্বদেশি মার্গারেট অসবোর্ন ডুপন্টকে টপকে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামজয়ীদের তালিকায় চারে উঠে এসেছেন সেরেনা। যে তালিকায় সেরেনার উপরে আছেন মেয়েদের টেনিসের তিন কিংবদন্তি মার্গারেট কোর্ট, মার্টিনা নাভ্রাতিলোভা ও বিলি জিন কিং। ২৩ গ্র্যান্ড স্লাম নিয়ে এখনো খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে সেরেনার পরেই আছেন ভেনাস উইলিয়ামস। পুরুষ বিভাগে সর্বোচ্চ ২৮টি গ্র্যান্ড স্লাম জিতেছেন অস্ট্রেলিয়ার রয় এমারসন (১২ একক, ১৬ দ্বৈত)।