সেরেনা-শারাপোভা ফাইনাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়ামির সনি ওপেন শিরোপা পাঁচবার জিতেছেন সেরেনা উইলিয়ামস। অন্যদিকে আগ্নিয়েস্কা রাদভানস্কা বর্তমান চ্যাম্পিয়ন। সেই বর্তমান চ্যাম্পিয়নই পরশু উড়ে গেলেন সেরেনা-সাইক্লোনে। পোল্যান্ডের রাদভানস্কাকে ৬-০, ৬-৩ গেমে বিধ্বস্ত করে সনি ওপেনের ফাইনালে উঠেছেন মেয়েদের টেনিসের এক নম্বর তারকা। আর এতেই নিশ্চিত হয়েছে মায়ামির দর্শকেরা আজ একটা দারুণ আকর্ষণীয় ফাইনাল দেখছে। ফাইনালে যে সেরেনার প্রতিপক্ষ মারিয়া শারাপোভা। পরশু প্রথম সেমিফাইনালে সার্বিয়ার ইয়েলেনা ইয়াঙ্কোভিচকে আরেকটি একতরফা ম্যাচে ৬-২, ৬-১ গেমে হারিয়েছেন শারাপোভা। সেরেনার সামনে ইতিহাসের হাতছানি। আজ বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হতে যাওয়া ফাইনালে জিতলেই মাত্র চতুর্থ নারী খেলোয়াড় হিসেবে একই টুর্নামেন্ট ছয়বার জিতবেন উইলিয়ামস বোনদের ছোটজন। এএফপি।