সেরেনার আনন্দাশ্রু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর দুই আগেও যা ছিল নিজের কল্পনারও বাইরে, সেই অসাধ্য সাধন করার তৃপ্ত অনুভূতিগুলো যেন গলে গলে বেরিয়ে আসছিল তাঁর চোখের জল হয়ে। এমনিতে এটিপির র‌্যাঙ্কিং-পদ্ধতিটা একদমই পছন্দ নয় সেরেনা উইলিয়ামসের। সমালোচনা করেছেন প্রকাশ্যেই। কিন্তু পরশু সেই র‌্যাঙ্কিং তাঁকে কাঁদাল। দীর্ঘ আড়াই বছর পর আবার এক নম্বরে উঠে সেরেনা আবেগের স্রোতকে বাঁধ দিতে পারেননি। ইতিহাসও যে গড়ে ফেলেছেন। পেত্রা কেভিতোভাকে হারিয়ে কাতার ওপেনের সেমিফাইনালে উঠে সেরেনা মেয়েদের টেনিস ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন। ভেঙেছেন ক্রিস এভার্টের ২৭ বছরেরও বেশি পুরোনো রেকর্ড।১৯৮৫ সালের নভেম্বরে এভার্ট সর্বশেষ এক নম্বরে ওঠেন ৩০ বছর ১১ মাস ৪ দিন বয়সে। স্বদেশি এভার্টের রেকর্ড টপকে সেরেনা এক নম্বরে বসতে যাচ্ছেন ৩১ বছর ৪ মাস ২৪ দিন বয়সে।সেরেনার রেকর্ড গড়ার আনন্দটা অন্য মাত্রা পায় পেছনের প্রেক্ষাপটের কারণেই। ১৫টি গ্র্যান্ড স্লামজয়ী সর্বশেষ এক নম্বরে ছিলেন ২০১০ সালের অক্টোবরে। ২০১১ সালে জটিল এক রোগ সেরেনাকে ঠেলে দিয়েছিল মৃত্যুমুখে! এক নম্বরে ফেরা দূরের কথা, আবার কোর্টে ফিরতে পারবেন সেটাই ভাবতে পারেননি। সেরেনা আবেগ ধরে রাখতে পারছিলেন না সংবাদ সম্মেলনেও, ‘আমি কখনো ভাবতেও পারিনি, আবার এখানে আসতে পারব।’ প্রতিপক্ষ কেভিতোভার কথা, ‘সে এক নম্বরে ওঠায় আমি আনন্দিত। এটা তাঁর পাওনা।’ এএফপি।ফাইনালে সেরেনা-আজারেঙ্কা: কাল সেমিফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কা ৬-৩, ৬-৩ গেমে আগনিয়েস্কা রাদওয়ানস্কাকে ও সেরেনা উইলিয়ামস ৬-৩, ৬-২ গেমে মারিয়া শারাপোভাকে হারিয়ে ফাইনালে উঠেছেন। সবচেয়ে বেশি বয়সে শীর্ষেনাম বয়সসেরেনা উইলিয়ামস ৩১ বছর ৪ মাসক্রিস এভার্ট ৩০ বছর ১১ মাসমার্টিনা নাভ্রাতিলোভা ৩০ বছর ৯ মাসলিন্ডসে ড্যাভেনপোর্ট ২৯ বছর ৭ মাসসেরেনা উইলিয়ামস ২৯ বছর ০ মাসস্টেফি গ্রাফ ২৭ বছর ৯ মাস