সেরেনার আরেকটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইম্বলডন-ব্যর্থতার পর এটাই ছিল তাঁর প্রথম টুর্নামেন্ট।সেরেনা উইলিয়ামস স্ট্যানফোর্ডে শেষ করলেন শিরোপা জিতেই। পরশু ফাইনালে তিনি হারিয়েছেন তৃতীয় বাছাই জার্মানির অ্যাঞ্জেলিক কেরবারকে, ৭-৬ (৭-১), ৬-৩ গেমে। স্ট্যানফোর্ডে এটা তাঁর তৃতীয় শিরোপা।এই বছরে চতুর্থ, ক্যারিয়ারের ৬১তম।ওয়াশিংটন ওপেন জিতে দুবারের গ্র্যান্ড স্লামজয়ী সভেৎলানা কুজনেতসোভা ঘুচিয়েছেন চার বছরের শিরোপা-বন্ধ্যাত্ব।রুশ মেয়ে সর্বশেষ শিরোপা জিতেছিলেন ২০১০ সালে। পরশু ফাইনালে জাপানের কুরুমি নারাকে ৬-৩, ৪-৬, ৬-৪ গেমে হারানোর পর ২৯ বছর বয়সীর প্রতিক্রিয়া, ‘অপেক্ষাটাকে মনে হচ্ছিল কত দীর্ঘ! এই অনুভূতিটা অসাধারণ।’ ওয়াশিংটন ওপেনের পুরুষদের বিভাগে শিরোপা জিতেছেন কানাডার মিলোস রায়োনিচ। অল-কানাডিয়ান ফাইনালে তিনি ভাসেক পোসপিসিলকে হারিয়েছেন ৬-১, ৬-৪ গেমে। এএফপি।