সেরেনার কাছে শারাপোভার হার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোটের কারণে প্রায় এক বছর ছিলেন কোর্টের বাইরে। এই দূরে সরে থাকা সেরেনা উইলিয়ামসকে র্যাঙ্কিং টেবিলেও নামিয়ে দিয়েছে অনেক নিচে (১৬৯)। যেখানে মারিয়া শারাপোভা দুই নম্বর বাছাই, সেখানে উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে স্ট্যানফোর্ড টুর্নামেন্টে খেলতে গেছেন অবাছাই হিসেবে। পরশু এই দুই নম্বর বাছাইকে ৬-১, ৬-৩-এ হারিয়ে স্ট্যানফোর্ড ডব্লুটিএ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন ১৩টি গ্র্যান্ড স্লাম জেতা সেরেনা। যেখানে তাঁর প্রতিপক্ষ জার্মানির স্যাবাইন লিসিস্কি। এএফপি।