সেরেনার ক্যারিয়ার গোল্ডেন স্লাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতাটাও পূরণ হয়ে গেল সেরেনা উইলিয়ামসের। অলিম্পিক টেনিসের মহিলা এককে সোনা জিতে পূরণ করে ফেললেন ক্যারিয়ার গোল্ডেন স্লাম। কাল অল-ইংল্যান্ড ক্লাবের ফাইনালে মারিয়া শারাপোভাকে ৬-০, ৬-১ গেমে ধসিয়ে দিয়ে অলিম্পিকে নিজের তৃতীয় সোনাটি জিতলেন সেরেনা। এর আগে ২০০০ সালে সিডনিতে ও ২০০৮ সালে বেইজিংয়ে বড় বোন ভেনাসকে সঙ্গী করে জিতেছিলেন দ্বৈতের সোনা। স্টেফিগ্রাফ, আন্দ্রে আগাসি ও রাফায়েল নাদালের পর চতুর্থ খেলোয়াড় হিসেবে সবগুলো গ্র্যান্ড স্লামের সঙ্গে অলিম্পিকও জিতলেন সেরেনা। কাল জয়ের পর বাচ্চাদের মতো নেচেছেন ৩০ বছর বয়সী এই টেনিস তারকা।ফাইনালের আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মারিয়া কিরিলেঙ্কোকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা। ফাইনালে শারাপোভার হারে ডব্লুটিএ র‌্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানটা ধরে রাখা নিশ্চিত হয়েছে আজারেঙ্কার। ওয়েবসাইট।