সেরেনার চার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারের পাল্লায় পড়েছেন সেরেনা উইলিয়ামস। পরশু আগ্নিয়েস্কা রাদওয়ানস্কাকে হারিয়ে ১৪তম একক গ্র্যান্ড স্লাম জিতেছেন। উন্মুক্ত যুগে মেয়েদের বিভাগে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের তালিকায় চতুর্থ স্থানে আছেন এই মার্কিন তারকা। মোট ফাইনাল খেলার (১৮) রেকর্ডেও চারে সেরেনা। ওই দিনই বড় বোন ভেনাসকে সঙ্গী করে ১৩তম দ্বৈত শিরোপা জিতেছেন। এই তালিকারও ৪ নম্বরে উইলিয়ামস বোনদের নাম। দ্বৈতে ১৩ বার ফাইনাল খেলে ১৩ বারই জিতেছেন উইলিয়ামস বোনেরা। দ্বৈতে সবচেয়ে বেশি ২০টি শিরোপা জিতেছেন যুক্তরাষ্ট্রের লুইস ব্রু ক্লাপ ও মার্গারেট অসবোর্ন ডুপন্ট এবং মার্টিনা নাভ্রাতিলোভা-প্যাম শ্রাইভার জুটি।