সেরেনার জয়, ভেনাসের হার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেমিফাইনালেই মুখোমুখি হতে পারতেন দুই উইলিয়ামস বোন। কিন্তু সে পর্যন্ত একজন যেতেই পারলেন না। ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠানরত চার্লসটন ডব্লুটিএ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন বড় বোন ভেনাস। সামান্থা স্টোসুরের কাছে ৬-৩, ৪-৬, ৬-৩ গেমে হেরে ভেনাস বিদায় নিলেও ছোট বোন সেরেনা উঠেছেন সেমিফাইনালে। শেষ আটে হারিয়েছেন জার্মান প্রতিপক্ষ স্যাবাইনা লিসিস্কিকে। প্রথম সেট খেলার সময় চোট নিয়ে লিসিস্কি কোর্ট ছেড়ে গেলে সেরেনা-স্টোসুর সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায়। ওয়েবসাইট।