সেরেনার জয়রথ চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেরেনা উইলিয়ামসের বৃহস্পতি এখন আসলেই তুঙ্গে। কদিন আগেই উইম্বলডন জিতেছেন, অলিম্পিকের প্রস্তুতিটাও হচ্ছে ভালোই। রোমানিয়ার সোরানা কারস্টেয়াকে ৬-১, ৬-২ গেমে হারিয়ে স্ট্যানফোর্ডের ডব্লুটিএ টুর্নামেন্টের ফাইনালে উঠে গেছেন সেরেনা।ফাইনালে সেরেনার প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রেরই কোকো ভ্যানডেওয়ে। এটাই এই মার্কিন তরুণীর প্রথম ডব্লুটিএ ফাইনাল। ২০০৪-এর পর যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথম ‘অল আমেরিকান’ ফাইনাল হতে যাচ্ছে এটা।এই টুর্নামেন্ট জিতলে সেরেনার ক্যারিয়ার-ট্রফি হবে ৪৩টি, একই সঙ্গে ছুঁয়ে ফেলবেন অগ্রজা ভেনাসকেও। তবে গত সপ্তাহে ভালোই ধকল গেছে সেরেনার, উইম্বলডন থেকে সরাসরি এসেই কোর্টে নেমে পড়তে হয়েছে। সেটাই বললেন, ‘সপ্তাহটা অদ্ভুতই ছিল। আমি আমার অর্ধেকটাও ঢেলে দিতে পারিনি, তার পরও আরেকটি রোববার এবং আরেকটা ফাইনাল।’ এএফপি।