সেরেনার বিদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভূতপূর্ব সব ঘটনা ঘটছে ফ্রেঞ্চ ওপেনে। অস্ট্রেলিয়ান ওপেনের দুই চ্যাম্পিয়ন ভাভরিঙ্কা ও লি না বিদায় নিয়েছেন প্রথম রাউন্ডেই। কাল দ্বিতীয় রাউন্ডে বিদায়ঘণ্টা বেজেছে মেয়েদের বর্তমান চ্যাম্পিয়ন ও শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামসেরও। লি না ছিলেন দ্বিতীয় বাছাই। উন্মুক্ত যুগে এই প্রথম কোনো গ্র্যান্ড স্লামে শীর্ষ দুই বাছাই ব্যর্থ হলেন তৃতীয় রাউন্ডে উঠতে।
সেরেনাকে সরাসরি ৬-২, ৬-২ গেমে হারিয়ে হইচই ফেলেছেন স্পেনের গারবিনিয়ে মুগুরুজা। মাত্র ৬৪ মিনিটেই জেতা ২০ বছর বয়সী মুগুরুজা তৃতীয় রাউন্ডে খেলবেন স্লোভাকিয়ার আনা স্কিমিদলোভার বিপক্ষে। অথচ এই ম্যাচটি হওয়ার কথা ছিল উইলিয়ামস বোনদের। কালই স্কিমিদলোভার কাছে ২-৬, ৬-৩, ৬-৪ গেমে হেরেছেন ভেনাস উইলিয়ামস।
ছেলেদের বিভাগে তৃতীয় রাউন্ডে উঠে গেছেন নোভাক জোকোভিচ ও রজার ফেদেরার।