সেরেনার রেকর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবচেয়ে বেশি বয়সে মেয়েদের টেনিসে এক নম্বর হওয়ার রেকর্ড করে ফেললেন সেরেনা উইলিয়ামস। কাল কাতার ওপেনের সেমিফাইনালে উঠেই ৩১ বছর বয়সী সেরেনা নিশ্চিত করেছেন, আগামী সোমবার প্রকাশিতব্য ডব্লুটিএ র্যাঙ্কিংয়ে ভিক্টোরিয়া আজারেঙ্কাকে সরিয়ে তিনিই হচ্ছেন এক নম্বর। এর আগে ৩০ বছর বয়সে এক নম্বর হয়েছিলেন ক্রিস এভার্ট। এএফপি।