সেরেনার সহজ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্রয়ের পর প্রথম রাউন্ডের প্রতিপক্ষের নাম দেখে একটু ভড়কে গিয়েছিলেন। সর্বশেষ সাক্ষাতে মিশেল লার্চারকে হারাতে যে বেশ ঘাম ঝরেছিল উইম্বলডনের বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসের! এবার ততটা কষ্ট হয়নি, বেশ সহজ জয়ই পেয়েছেন উইম্বলডনের প্রথম রাউন্ডে। কাল ১ ঘণ্টা ৩ মিনিটের ম্যাচে ৬-০, ৬-৪ গেমে হারিয়েছেন পর্তুগিজ টিনএজারকে। সেরেনা জিতলেও হোঁচট খেয়েছেন এ মাসেই ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ওঠা অস্ট্রেলিয়ান সামান্থা স্টাসুর। প্রথম রাউন্ডেই তাঁকে মাটিতে নামিয়ে এনেছেন এস্তোনিয়ার কায়া কানেপি (৬-৪, ৬-৪)। জার্মানির অ্যাংলিক কারবারের কাছে হেরে প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন ভারতীয় সানিয়া মির্জা। এএফপি।