সেরেনার ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফর্মে থাকা সেরেনা উইলিয়ামস কতটা ভয়ংকর সেটা ভালোই টের পেলেন লুসি সাফারোভা। পরশু যুক্তরাষ্ট্রের চার্লসটনের ফ্যামিলি সার্কেল কাপের ফাইনালে সেরেনার কাছে স্রেফ উড়ে গেছেন চেক প্রজাতন্ত্রের এই খেলোয়াড়। আর মাত্র ৫৮ মিনিটেই ৬-০, ৬-১ গেমে জিতে ক্যারিয়ারের ৪০তম ডব্লুটিএ শিরোপা জিতলেন উইলিয়ামস বোনদের ছোটজন। ক্লে-কোর্টের এই টুর্নামেন্টের সেমিফাইনালে সামান্থা স্টোসুরকেও ৬-১, ৬-১ গেমে হারিয়েছিলেন ৩০ বছর বয়সী সেরেনা। ১৯৯০ সালে টেনিস কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভার পর এই প্রথম কোনো ৩০ ছাড়ানো খেলোয়াড় চ্যাম্পিয়ন হলেন চার্লসটনে। ২০০৮ সালেও এখানে একবার শিরোপা জেতা সেরেনা এবার কোন সেট না হেরেই টুর্নামেন্ট-সেরা হলেন। বারবার চোট ও অসুস্থতায় জেরবার হওয়া সেরেনা চাইছেন নিজের এই ফর্মটাকে ধরে রাখতে, ‘আমি অবশ্যই এভাবে চালিয়ে যেতে চাই। এ পর্যায়ের টেনিসে ধারাবাহিকভাবে এত কম ভুল করে আমি আগে কখনো খেলেনি।’এই জয়ে র‌্যাঙ্কিংয়ের ১০ থেকে নয়ে উঠে এলেন সেরেনা। এএফপি।