সেরেনারবার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্কিত সব মন্তব্যে আলোচনা-সমালোচনার ঝড় তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। মুসলমান, মেক্সিকান ও সাবেক সেনাদের নিয়ে আপত্তিকর সব মন্তব্য করে বিতর্কিত হয়েছেন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির এই প্রার্থী। ট্রাম্পের এমন বিদ্বেষমূলক বক্তব্যে সমালোচনা না করলেও সেরেনা উইলিয়ামস ছড়িয়ে দিচ্ছেন শান্তির বার্তা। তবে রাজনীতি করার কোনো ইচ্ছে নেই মহিলা টেনিসের র‍্যাঙ্কিং-শ্রেষ্ঠা ও বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়নের, ‘নিজেকে রাজনীতিতে জড়াতে চাই না। তবে সব জাতির মধ্যে ভালোবাসা ও একতার বার্তা ছড়িয়ে দেওয়া আমার কাছে গুরুত্বপূর্ণ। একজন আফ্রিকান-আমেরিকান হিসেবে এসব বিষয়ে আমি খুবই সংবেদনশীল। আমাদের উচিত ভালোবাসার বার্তা সবখানে ছড়িয়ে দেওয়া।’ ট্রাম্প কি শুনছেন তাঁর স্বদেশি টেনিস-তারকার কথা? এএফপি।