সেরেনায় মুগ্ধ নাভ্রাতিলোভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর চেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্লাম জেতেনি কেউ। ৩২ বছর বয়সে সেরেনা উইলিয়ামসের ক্যারিয়ারের গোধূলিবেলাই দেখতে পাওয়ার কথা। কিন্তু বয়সকে পাত্তাই দিচ্ছেন না সেরেনা। মার্টিনা নাভ্রাতিলোভা তো বলছেন, সব রেকর্ডই ভেঙে দিতে পারেন সেরেনা!

উন্মুক্ত যুগে মেয়েদের টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড স্টেফি গ্রাফের (২২)। সেটি স্পর্শ করতে আরও পাঁচটি শিরোপা জিততে হবে সেরেনাকে। বয়সের হিসাবে যেটা প্রায় অসম্ভবই হওয়ার কথা। তবে নাভ্রাতিলোভার ধারণা অন্য রকম, ‘ফিট থাকলে কোনো সন্দেহ নেই সেরেনা বিশের ঘরে যেতে পারে।’ ওয়েবসাইট।