সেলফি-জ্বরে বেকহামও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেকহামের সেলফি
বেকহামের সেলফি

নিজের ছবি তোলা ও তা শেয়ার করাকেই বলা হচ্ছে ‘সেলফি’। সময়টা এখন সেলফির। মহাতারকা থেকে আমজনতা—সবাই যেন সেলফি-জ্বরে ভুগছে! নিজের ছবি নিজেই তুলে মুহূর্তেই সামাজিক যোগাযোগের সাইটে ছড়িয়ে দিতেই পারলেই কেল্লাফতে! ডেভিড বেকহামও এই জ্বরে আক্রান্ত।

সাবেক ‘রেড ডেভিল’ তারকা এখন চীনের ম্যাকাওয়ে। রয়েছেন হোটেল ‘ভিনেশিয়ান ম্যাকাও’য়ে। হোটেল পুলে গোসল করার সময় অর্ধনগ্ন শরীরের সেলফি পোস্ট করলেন ফেসবুকে নিজের পেজে। মুহূর্তেই বেকহাম-ভক্তরা ঝাঁপিয়ে পড়লেন প্রিয় তারকার সেলফিতে ‘লাইক’ দিতে। এক ঘণ্টায় লাইক পড়েছে তিন লাখ! সেখানে তিনি লিখেছেন, ‘ম্যাকাওয়ের ভিনেশিয়ান ম্যাকাওয়ে দারুণ সময় কাটছে।’ ওয়েবসাইট।