সেলফি তুলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় ফুটবলারকে সামনে পেলে এত নিয়মনীতির কথা মাথায় থাকে! তখন তো সব মনোযোগ সেই ফুটবলারের কাছে যাওয়ার, তাঁর সঙ্গে ছবি তোলার দিকে। ম্যানচেস্টার ইউনাইটেডের ডাচ স্ট্রাইকার রবিন ফন পার্সিকে দেখে তেমনি আবেগাপ্লুত হয়ে গিয়েছিলেন বারবাডোজের পশ ক্লিফ রেস্টুরেন্টের ওয়েটার কাইসন ফ্রড। সঙ্গে সঙ্গে মুঠোফোন বের করে প্রিয় ফুটবলারের সঙ্গে একটা সেলফিও তুলে রাখলেন স্মৃতি হিসেবে। তাতেই হলো বিপত্তি! কর্তব্যরত অবস্থায় মুঠোফোন ব্যবহার নিষিদ্ধ ওই রেস্তোরাঁয়। তা ছাড়া ছবি তুলে সময়ও অপচয় করেছেন ফ্রড। একসঙ্গে এত ‘অপরাধ’ ক্ষমা করেনি রেস্তোরাঁয় কর্তৃপক্ষ। একটা সেলফি তুলে তাই চার বছরের চাকরিটা হারালেন ওই ওয়েটার! ডেইলি মিরর।