সেলফিতে ঝামেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলফি তোলা ভালো না খারাপ অভ্যাস, এ নিয়ে ভিন্নমত আছে। তবে আন্দ্রে পোকোকে জিজ্ঞেস করুন, হয়তো উত্তর আসবে, ‘আর যা-ই করো, হুট করে সেলফি তুলতে যেয়ো না।’ সেলফি তুলেই তো বিপদে পড়ে গেলেন এই গ্যাবনিজ ফুটবলার। অবশ্য যে (অপ)কর্ম তিনি করছিলেন, তাতে বিপদে পড়ারই কথা ফ্রেঞ্চ ক্লাব বোর্দোয় খেলা পোকোর। গত মৌসুমের শেষ দিনের কথা। লম্বা ছুটির আনন্দেই কি না, ম্যাচের পরই পোকো চলে গেলেন শিশা (তামাক) ফুঁকতে। সেটির আবার সেলফি তুলে দিয়ে দিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এখানেই শেষ নয়, সে সময় পোকোর গায়ে ছিল প্রতিদ্বন্দ্বী মার্শেইয়ের জার্সি। ব্যস, বোর্দো সমর্থকেরা তো রেগে পোকোকে দল থেকে বহিষ্কারেরই দাবি তুললেন। কিন্তু অত কঠোর হয়নি বোর্দোর বোর্ড, জরিমানার পাশাপাশি কড়কানি দিয়ে ছেড়ে দিয়েছে। এএফপি।