সেলফির জন্য...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারকাদের সঙ্গে কে না সেলফি তুলতে চায়! কিন্তু সেলফি তুলতে গিয়ে একটু বেশিই ঝুঁকি নিয়ে ফেলেছিলেন কাতেরিনা বন্দারেঙ্কোর এক ভক্ত। ফল—পুলিশের হাতে আটক, ১০ বছর বিলি জিন কিং টেনিস সেন্টারে নিষিদ্ধ! গত বুধবারের ঘটনা। চীনের ঝেং সাইসাইয়ের বিপক্ষে ম্যাচ জিতলেন বন্দারেঙ্কো। হঠাৎই তাঁর এক ভক্ত গ্যালারির দেয়াল টপকে হাজির তাঁর সামনে। একটা সেলফি তোলার প্রস্তাব দিলেন প্রিয় তারকাকে। হকচকিয়ে গেলেও ভক্তের আবদারে না করেননি ইউক্রেনিয়ান টেনিস খেলোয়াড়। কিন্তু বাদ সাধলেন নিরাপত্তাকর্মীরা। সেলফি তুলতে যাবেন, এমন সময়ই হাজির তাঁরা। বন্দারেঙ্কোর কাছ থেকে সরিয়ে নেওয়া হলো তাঁকে, হাতকড়া পরিয়ে নেওয়া হলো বাইরে। অবৈধ অনুপ্রবেশের দায়ে অভিযুক্ত ওই ভক্ত এখন ফ্লাশিং মিডোয় ১০ বছর নিষিদ্ধ। ফক্স স্পোর্টস।