প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্কটা একেবারেই চুকে গেছে। হৃদয়টাও তাই এখন খালি মার্কিন অভিনেত্রী ও গায়িকা সেলেনা গোমেজের। কে জানে সেই হৃদয়ে হয়তো খুব শিগগির জায়গা করে নেবেন শেজাদ শালিহোভিচ। ভাবছেন ইনি আবার কে? আসলে চেনার কথাও না। বসনিয়ান এই ফুটবলার খেলেন জার্মান ক্লাব হফেনহেইমের হয়ে। ৩০ বছর বয়সী এই মিডফিল্ডারের সঙ্গে সম্প্রতি দুবাইতে বেশ অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে সেলেনা গোমেজকে। নতুন বছর উপলক্ষে দুজন বেড়াতে গিয়েছিলেন সেখানে। চড়েছেন উটের পিঠে, খেয়েছেন দুবাইয়ের একেবারে সাধারণ রেস্তোরাঁয়। দারুণ সেই মুহূর্তের ছবিগুলো আবার সেলেনা দিয়েছেন তাঁর ইনস্টাগ্রামেও। কে জানে শালিহোভিচের সঙ্গে তাঁর হৃদয়ের লেনদেনও হয়তো হয়ে গেছে, শুধু সবাইকে জানানোটাই বাকি। ডেইলি মেইল।