সোনা জিতলেন রানী হামিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানী হামিদ
রানী হামিদ

দিল্লিতে কমনওয়েলথ দাবায় উন্মুক্ত অনূর্ধ্ব-১২ বিভাগে পরশু ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশের খুদে দাবাড়ু ফাহাদ রহমান। ওই দিনই শেষ হওয়ার প্রতিযোগিতায় ৬০-ঊর্ধ্ব সিনিয়র বিভাগে সোনা জিতেছেন বাংলাদেশের আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। তবে এটি আলাদা কোনো টুর্নামেন্ট নয়। মূল প্রতিযোগিতায় ৬০-ঊর্ধ্ব খেলোয়াড়দের মধ্যে রানী হামিদই সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছেন, ৯ ম্যাচে ৫। সেই সুবাদেই তাঁকে প্রথম পুরস্কার দেওয়া হয়েছে। ৬০-ঊর্ধ্ব বিভাগে পুরস্কার পাওয়া বাকি দুজন পুরুষ খেলোয়াড়। রানারআপ ভারতের দেব শিব শংকর, মালয়েশিয়ার লিম কিয়ান হোয়া তৃতীয়।