সোনার ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স সবে তেইশ।এই বয়সেই প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে গোল্ডেন বুট! হামেস রদ্রিগেজ যেন সোনার ছেলে। এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় আবিষ্কার নিশ্চিতভাবেই এই কলম্বিয়ান ফরোয়ার্ড। গোল্ডেন বুট জেতার পর টুইট করে ভক্ত-সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন।সেই সঙ্গে নিজের ভবিষ্যৎ​ পরিকল্পনা জানাতেও ভোলেননি। অপ্রত্যাশিত একটা স্বপ্ন পূরণের পর এখন আকাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের অপেক্ষায় তিনি। বলেছেন, ‘রিয়াল মাদ্রিদে খেলার যেকোনো সুযোগ পেলেই আমি তা লুফে নেব। এটি আমার জীবনের বড় স্বপ্ন এবং এটা সত্যি হয়ে গেলে আমি তা পুরোপুরি উপভোগ করব।’