সোনারগাঁও চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ালটন দ্বিতীয় বিভাগ দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন সোনারগাঁও চেস ক্লাব। সাত রাউন্ডে ১৩ পয়েন্ট পেয়েছে ক্লাবটি। এক পয়েন্ট কম নিয়ে রানার্সআপ হয়েছে ইসফট এরিনা। কাল শেষ রাউন্ডে সোনারগাঁও ২-২ পয়েন্টে ড্র করে উত্তরা সেন্ট্রাল চেসের সঙ্গে। আগামী বছর প্রথম বিভাগ দাবায় খেলবে চ্যাম্পিয়ন ও রানার্সআপরা।