সৌরভকে হত্যার হুমকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ জানুয়ারি মেদিনীপুর বিশ্ববিদ্যালয়ের এক সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল সৌরভ গাঙ্গুলীর। কিন্তু সেখানে গেলে ‘জান’ নিয়ে ফিরে আসা হবে না তাঁর! চিঠিতে এমনই এক হত্যার হুমকি পেয়েছেন ভারতের অন্যতম সফল অধিনায়ক। সৌরভের মায়ের নামে আসা ওই চিঠিতে লেখা হয়েছে, ‘অনুষ্ঠানে না যাওয়ার জন্য আপনার ছেলেকে সতর্ক করা হলো। যদি এরপরেও তিনি অনুষ্ঠানে যান, তাহলে আপনি আর তাঁকে দেখতে পাবেন না।’ এই হুমকি পাওয়ার কথা নিশ্চিত করেছেন সৌরভ। কলকাতা পুলিশকে ব্যাপারটি জানালেও কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেননি। মেদিনীপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যাওয়াটাও গতকাল পর্যন্ত বাতিল করেননি সৌরভ। হিন্দুস্থান টাইমস।