সৈকত ক্রীড়া-উৎসবের শেষ দিন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটসম্যান হাসছেন। বোলার হাসছেন। হাসিমুখ ফিল্ডারদেরও! ক্রিকেটে শেষ কবে দেখেছেন এমন দৃশ্য? শুধু ক্রিকেট কেন, খেলাধুলার আসল উদ্দেশ্য যে বিনোদন, এ কথা যেন ভুলতে বসেছে সবাই। নিখাদ বিনোদনের জন্য খেলার খোঁজ পাওয়া গেল কক্সবাজারে। আকিজ ফুড অ্যান্ড বেভারেজের আয়োজনে অনুষ্ঠিত তিন দিনের ক্লেমন মেগা বিচ কার্নিভালে। ২৫ মার্চ শুরু হওয়া উৎসবের শেষ দিন আজ।কক্সবাজার সমুদ্রসৈকতে আয়োজিত এই উৎসবে বিচ ক্রিকেট ছাড়াও ছিল সাইক্লিং, কার রেসিং, সার্ফিং থেকে শুরু করে ঘুড়ি ওড়ানো। ছিল বাংলা ম্যারাথন। বিনা পয়সায় প্রশিক্ষণের ব্যবস্থাও। উৎসবের দ্বিতীয় দিনে কাল স্বাধীনতা দিবসে আয়োজন করা হয় কনসার্ট এবং আতশবাজির প্রদর্শনী। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আকিজ গ্রুপের পরিচালক শেখ জামিল উদ্দিন। প্রতিবছর স্বাধীনতা ও বিজয় দিবসে নিয়মিত এই উৎসবের আয়োজন করা হয় জানিয়ে তিনি বলেন, ‘ব্যস্ত নাগরিক জীবনের কোলাহল থেকে মুক্তির আস্বাদ পেতে আমরা প্রতিবছর এখানে ছুটে আসি। এখানে আসা পর্যটকদের খানিকটা বিনোদন দিতে পারলেও আমাদের এই উদ্যোগ সার্থক হবে। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমি মুগ্ধ।’উৎসবের শেষ দিনেও আজ কক্সবাজারের সবাইকে ক্লেমনের আমন্ত্রণও জানিয়েছে আয়োজকেরা।