সোঙ্গার ফেদেরার-বধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলা শেষে সমর্থকদের উদ্দেশে আর্মব্যান্ড ছুড়ে মারেন, কিন্তু কাল সেটি করলেন না। নিজের ব্যাগের মধ্যেই গুছিয়ে রাখলেন রজার ফেদেরার। পরাজিতের আর্মব্যান্ড নিয়ে কাড়াকাড়ি কে-ই বা করে!হ্যাঁ, কাল উইম্বলডনের সেন্টার কোর্টে নিজেকে পরাজিত হিসেবেই আবিষ্কার করলেন ফেদেরার। জো-উইলফ্রায়েড সোঙ্গার কাছে পাঁচ সেট আর তিন ঘণ্টা আট মিনিটের লড়াইয়ে হেরে গেলেন ৩-৬, ৬-৭ (৩/৭), ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে। সেমিফাইনালে সোঙ্গার প্রতিপক্ষ নোভাক জোকোভিচ। কাল অন্য ম্যাচে বার্নার্ড টমিচকে ৬-২, ৩-৬, ৬-৩, ৭-৫ গেমে হারিয়েছেন এই সার্বিয়ান। জোকোভিচের কাছেই ২০০৮ ইউএস ওপেনের ফাইনালে হেরেছিলেন সোঙ্গা। তার পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের শেষ চারে উঠলেন এই ফরাসি।টানা দ্বিতীয় বছর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন ফেদেরার। এই প্রশ্নটা এখন আরও জোরালো হয়ে গেল, এই ২৯ বছর বয়সীর পক্ষে ১৬টি গ্র্যান্ড স্লামের পাশে আর কোনো শিরোপা যোগ করা সম্ভব হবে কি না। ২০১০ অস্ট্রেলিয়ান ওপেনের পর যে আর কোনো গ্র্যান্ড স্লাম তিনি জেতেননি।শুরুতে অঘটনের পূর্বাভাস কিন্তু একদমই ছিল না। ফেদেরার প্রথম সেটটা জিতেছিলেন অনায়াসেই। দ্বিতীয় সেটটা টাইব্রেকে গড়ালেও তৃতীয় সেটে একসময় এগিয়েই ছিলেন। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে শেষ তিনটি সেট জিতে নেন সোঙ্গা। এই প্রথম কোনো গ্র্যান্ড স্লামে প্রথম দুই সেট জেতার পরও হারলেন ফেদেরার। শুক্রবারের আরেক সেমিতে গতবারের মতো এবারও মুখোমুখি রাফায়েল নাদাল ও অ্যান্ডি মারে। এবারের ফ্রেঞ্চ ওপেনের শেষ চারেও দেখা হয়েছিল এই দুজনের। কাল বর্তমান চ্যাম্পিয়ন নাদাল ৬-৩, ৬-৩, ৫-৭, ৬-৪ গেমে হারিয়েছেন মার্ডি ফিশকে। মারে জিতেছেন ফেলিসিয়ানো লোপেজের বিপক্ষে ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে। এএফপি।