প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্দো-বাংলা কুস্তি চ্যাম্পিয়নশিপে দুটি সোনা জিতেছে বাংলাদেশ। মহিলা বিভাগের ৫৯ কেজিতে শিরিন সুলতানা ও ৪৬ কেজিতে রহিমা খাতুনের গলায় উঠেছে সোনার পদক। এ ছাড়া রুপা জিতেছেন রেহানা পারভীন ও ফারজানা শারমিন। ব্রোঞ্জ পেয়েছেন নাসিমা আক্তার, লাভলী খাতুন, খালেদা পারভীন ও তাসলিমা খাতুন। পুরুষ বিভাগে রুপা জিতেছেন আবদুর রহমান ও মংনু মারমা। ব্রোঞ্জ উঠেছে শেখ শিপন, শরৎ রায়, দীপু রায়, বাবুল মোড়ল ও বেল্লাল হোসেনের গলায়। ২০-২৪ জানুয়ারি কলকাতায় হয়েছে এই প্রতিযোগিতা।