সোনা জেতা হলো না বাংলাদেশের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েই ফাইনালে উঠেছিল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। স্বপ্ন ছিল এশিয়ান গেমসে প্রথম সোনার পদকটি ঝুলিতে ভরার। কিন্তু ফাইনালে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরে সেই স্বপ্নটা অধরাই থেকে গেল বাংলাদেশের মেয়েদের। তবে একেবারে বৃথা যায়নি তাদের প্রচেষ্টা। রুপা হলেও দেশের জন্য প্রথম পদকটি জিতেছেন তাঁরা।টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৯৬ রান তোলেন বাংলাদেশের খোলোয়াড়েরা। সর্বোচ্চ ২৪ রান করেছেন অধিনায়ক সালমা খাতুন।৯৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে প্রথম থেকেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন দুই পাকিস্তানি ওপেনার নিনা ডার ও জাভেরিয়া খান। এই দুজনের অসাধারণ নৈপুণ্যে ২৩ বল বাকি থাকতে কোনো উইকেট না হারিয়েই জয়ের দ্বারে পৌঁছে যান পাকিস্তানের মেয়েরা। —ক্রিকইনফো