সোনাজয়ী ক্রিকেটাররা পেলেন ২ লাখ করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই দিনে দুই রকম অনুভূতি হলো মোহাম্মদ আশরাফুলের। টিম ম্যানেজমেন্টের কাছ থেকে কাল জানতে পেরেছেন, জিম্বাবুয়ের বিপক্ষে আজকের দ্বিতীয় ওয়ানডেতে তাঁর খেলা হচ্ছে না। আবার কালই তাঁর নেতৃত্বে এশিয়ান গেমস ক্রিকেটে সোনাজয়ী বাংলাদেশ দলকে দেওয়া সংবর্ধনা দিল বিসিবি।মিরপুরের জিপি-বিসিবি একাডেমি ভবনে দেওয়া সংবর্ধনায় ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে বোর্ড সভাপতি আ হ ম মোস্তফা কামাল বলেছেন, ‘এটা ঐতিহাসিক সাফল্য। এশিয়াডে প্রথম সোনা জিতে ক্রিকেটাররা দেশের জন্য অনেক বড় গৌরব বয়ে এনেছেন।’ বিসিবির পক্ষ থেকে সোনাজয়ী প্রত্যেক ক্রিকেটারের হাতে ২ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়েছে অনুষ্ঠানে। বোর্ড সভাপতি জানিয়েছেন, এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে রুপাজয়ী দলের খেলোয়াড়দেরও দেওয়া হবে ১ লাখ টাকা করে পুরস্কার।সংবর্ধনা অনুষ্ঠানে আরেকটা ঘোষণাও দিয়েছেন মোস্তফা কামাল, ‘আমাদের ইচ্ছা ছিল ক্রিকেটারদের আরও কিছু দেওয়ার। কিন্তু সীমাবদ্ধতার কারণে আমরা সেটা করতে পারি না। তবে আগামী জানুয়ারি থেকে পর্যায়ক্রমে ১০০ জনের মতো খেলোয়াড়কে আমরা মাসিক ভাতা দেব।’