সোনাজয়ী বাংলাদেশ দলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে আজ প্রথমবারের মতো এশিয়ান গেমসে সোনা জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও আয়োজকদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এক বিবৃতিতে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, যথার্থ অনুশীলনের মাধ্যমে ক্রীড়াঙ্গনে একইভাবে সফলতা পাবে বাংলাদেশ।ব্রাসেলস থেকে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আশা করছি, ক্রীড়াঙ্গনে বিজয়ের এই ধারা অব্যাহত থাকবে।’ শেখ হাসিনা জানান, দেশের খেলাধুলার উন্নয়নে তাঁর সরকারের প্রচেষ্টা ও সহযোগিতা অব্যাহত থাকবে। ইউএনবি, বাসস।